Showing posts with label Cox's bazar. Show all posts
Showing posts with label Cox's bazar. Show all posts

Friday, 25 April 2025

রামু সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে বরণ করে নিলেন কলেজ গেইট সাত ঘরিয়া পাড়াবাসী

রামু সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে বরণ করে নিলেন কলেজ গেইট সাত ঘরিয়া পাড়াবাসী


 প্রস বিজ্ঞপ্তিঃ

রামু সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ মোহাম্মদ হাছানুল ইসলামকে সাত ঘরিয়া পাড়া এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও বরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৪ এপ্রুল সকালে অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক আ হ. ম জহির, সাত ঘরিয়া ইসলামী সন্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি ডা: শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছৈয়দ নূর, রামু প্রস ক্লাবের সহ-প্রচার সম্পাদক সাংবাদিক আবুল কাশেম সাগর, যুগ্ন সম্পাদক মঈন উদ্দিন কাদেরী, ছাত্র নেতা ও দাতা রামু সদস্য সালামান শাহ আবীর, নরুল হক, আজিজ মিয়া, মনুসর মিয়া, আসাদ উদ্দিন, কামরুজ্জামান, মো: মামুন, মোস্তাক আহমদ, ছলিম উল্লাহসহ প্রমূখ । এক সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ হাছানুল ইসলাম কলেজের সার্বিক উন্নয়নে এলকাবাসীর সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য: সম্প্রতি রামু সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন মোহাম্মদ হাছানুল ইসলাম(বিসিএস শিক্ষা)।

তিনি পূর্ববর্তী চট্টগ্রাম সরকারি কলেজে গনিত বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

রামুতে অবৈধ পন্থায় বালি ও মাটির কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান: ড্রেজার জব্দ ও জরিমানা

রামুতে অবৈধ পন্থায় বালি ও মাটির কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান: ড্রেজার জব্দ ও জরিমানা

 


রামুতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ২৬ এপ্রিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।


তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আজ দিনব্যাপী অভিযান পরিচালিত হয় ঈদগড়, গর্জনিয়া ও কাউয়ারখোপ ইউনিয়নের বিভিন্ন স্থানে।

উপজেলা সদর থেকে এসব এলাকা দূরবর্তী হওয়ায় অবৈধ বালু ও মাটি উত্তোলনকারী চক্রগুলো প্রায়শই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে প্রশাসনের সক্রিয় তৎপরতায় আজকের অভিযানে..

৩নং ওয়ার্ডের চরপাড়া ব্রিজ ও কোনারপাড়া এলাকা থেকে ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

এছাড়া ৭নং ওয়ার্ডের পানিস্যাঘোনা এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনকালে একটি ডাম্পার ট্রাক জব্দ করে সেটিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

থোয়াঙ্গাকাটা স্টেশনের পাশ থেকে ৬,০০০ ঘনফুট অবৈধ বালি জব্দ করা হয় এবং তা জনসম্মুখে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকায় স্পট নিলামে বিক্রয় করা হয়।

এছাড়া ব্যক্তিগত খতিয়ানের জমি থেকে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে একটি এক্সকাভেটর মেশিনের ২টি ব্যাটারি জব্দ করা হয়।

কাউয়ারখোপ ইউনিয়নে ব্যক্তিগত খতিয়ানের জায়গা থেকে মাটি কাটার কাজ বন্ধ করা হয় এবং আরেকটি এক্সকাভেটরের ২টি ব্যাটারি জব্দ


এসিল্যান্ড জানান, “মা, মাটি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। জনগণকেও সচেতন হতে হবে। যে যেখানে আছেন, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখুন। সবাই মিলে এগিয়ে এলে আমরা পারবো আমাদের প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে।”